আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ রুমিন ফারহানার

fec-image

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সরকারের প্রথম ১০০ দিনে হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলে তিনি দাবি করেন।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ৭১ বিধিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রুমিন ফারহানা টিআইবির একটি প্রতিবেদনের তথ্য উল্লেখ করে বলেন, সরকারের প্রথম ১০০ দিনে অপরাধের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তার দাবি অনুযায়ী, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে দেশে ৬০৫টি হত্যা, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। এছাড়া পুলিশের ওপর ১২৯টি হামলা এবং ২ হাজার ২১৪টি চুরির ঘটনা ঘটেছে।

নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংসদে দেওয়া তথ্যমতে, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের মোট ৩ হাজার ৪৯৬টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার ৩০ থেকে ৩৬ জন এবং শিশু ধর্ষণের শিকার ৪৯ থেকে ৭১ জন।

রুমিন ফারহানা বলেন, এসব পরিসংখ্যান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক ও উদ্বেগজনক চিত্র তুলে ধরে।

সরকারের সফলতা ও ব্যর্থতার মূল্যায়নে তিনি বলেন, অর্থনীতি ও আইনশৃঙ্খলা—এই দুই খাতের ওপরই সরকারের মোট সফলতা বা ব্যর্থতার প্রায় ৫০ শতাংশ নির্ভর করে। বাকি অংশ অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে তার মন্ত্রণালয়ের কার্যক্রম ও ব্যর্থতার বিষয়গুলো আরও স্পষ্টভাবে তুলে ধরা যেত বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, সরকারের সফলতার বড় অংশ অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতার ওপর নির্ভরশীল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ, নির্বাচন, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন