‘আত্ম*হত্যা’ করলেন ড. এফ দীপঙ্কর মহাথের

fec-image

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলাস্থ আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারের প্রধান ভান্তে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।

আজ শনিবার জেলার রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউপির বান্দরবান সদরস্থ কালাঘাটার নিকটবর্তী আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের প্রধান ভান্তে ড.এফ দীপংকর মহাথের (ধুতাঙ্গ ভান্তে) উক্ত বিহারের সিলিং এর সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। তবে কী কারণে আত্মহত্যা করেছে তার কারণ এখনো জানা যায়নি।

তবে তার মত একজন উচ্চ শিক্ষিত ভান্তে এভাবে আত্মহত্যা করবেন বিষয়টি তার ভক্তদের অনেকেই মানতে পারছেন না। উল্লেখ্য, ড. এফ দীপঙ্কর ভান্তে পাহাড়ে জেএসএসের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

সিলিং ফ্যানের সাথে রশিতে ঝুলানো ড. এফ দীপঙ্কর ভান্তে

 

খবর পেয়ে রোয়াংছড়ি থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ঘটনার সত্যতা স্বীকার করে পার্বত্যনিউজকে বলেন, এ ধরণের একটা খবর পেয়ে আমাদের থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। হয়তো তারা এতোক্ষণে পৌঁছে গিয়েছেন। কিন্তু অকুস্থলে মোবাইলের নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।


 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ড. এফ দীপঙ্কর ভান্তে, ভান্তে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন