আমেরিকাকে চপেটাঘাত করেছে ইরান : আয়াতুল্লাহ আলি খামেনি

fec-image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধকে ‘জয়’ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার ‘মুখে কঠিন থাপ্পড়’ মেরেছে ইরান। খবর এপি নিউজের।

বৃহস্পতিবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ইসরায়েল-ইরান যুদ্ধের পর এই প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন ৮৬ বছর বয়সী খামেনি।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমেরিকার ভূমিকার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে খামেনি বলেন, আমেরিকা কেবল এই কারণে হস্তক্ষেপ করেছিল যে তারা বুঝতে পেরেছিল, যদি হস্তক্ষেপ না করে, তাহলে জায়নিস্ট শাসনব্যবস্থা (ইসরায়েল) সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তবে তার দাবি, এই যুদ্ধে আমেরিকা কোনো সাফল্য অর্জন করতে পারেনি।

তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র বিজয়ী হয়েছে এবং প্রতিশোধ হিসেবে আমেরিকাকে চপেটাঘাত করেছে ইরান। তার এই মন্তব্য, সম্ভবত সোমবার কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার দিকে ইঙ্গিত করে।

উল্লেখ্য, খামেনির সর্বশেষ প্রকাশ্য উপস্থিতি ছিল গত ১৯ জুন। এরপর প্রায় এক সপ্তাহ তিনি প্রকাশ্যে আসেননি। যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম তিনি প্রকাশ্যে এসেই ভিডিও বার্তা নিজের প্রতিক্রিয়া জানালেন।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আমেরিকা, চপেটাঘাত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন