Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

ইউপিডিএফের দু’নেতার মুক্তির দাবিতে রাঙামাটিতে পিসিপির বিক্ষোভ মিছিল

r protest, 4

স্টাফ রিপোর্টার:
রাঙামাটির কাউখালী উপজেলায় আটক ইউপডিএফ সমর্থিত পিসিপি নেতা কংচাই মারমা ও ক্রাউসিং মারমাকে নিঃশর্ত মুক্তির দাবিতে নানিয়ারচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে ইউপডিএফ সমর্থিত সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা বাজার প্রদক্ষিণ করে সমাবেশ মিলিত হয়।

রাঙামাটির নানিয়ারচর থানা শাখার সভাপতি রিপন চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক কুনেন্টু চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সদস্য মন্টি চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ‘সরকার পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফসহ এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার ও নানা হয়রানি করছে। তারই ধারাবাহিকতায় গত ১৩ সেপ্টেম্বর বিনা কারণে পিসিপির কাউখালী থানা শাখার সভাপতি কংচাই মারমা ও সদস্য ক্রাউসিং মারমাকে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে।’

বক্তারা অভিযোগ করে আরো বলেন, ‘সরকার উন্নয়নের নামে পাহাড়িদের জায়গা জমি দখল ও অন্যায় নিপীড়ন-নির্যাতন চালিয়ে পাহাড়িদের দমিয়ে রাখার চেষ্টা করছে।’ বক্তারা অবিলম্বে পিসিপির নেতা কংচাই মারমা ও ক্রাউসিং মারমার নিঃশর্ত মুক্তি ও পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন