ইয়াবা ভর্তি ক্রিকেট ব্যাট নিয়ে বিমানে উঠার আগেই আটক ২ পর্যটক যুবক

fec-image

কক্সবাজারের বিমান বন্দরে ক্রিকেট ব্যাটের ভিতর করে ইয়াবা পাচার কালে ২ পর্যটককে আটক করেছে বিমান বন্দর কর্মীরা। যার মধ্যে রয়েছে একজন বিমানবন্দরের চাকুরিচ্যুত কর্মী

বরিবার সকাল সোয়া ১০ টার দিকে বিমানবন্দরে মালামাল তল্লাশীর সময় এ ঘটনা ঘটে বলে জনান কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান। এসময় ক্রিকেট ব্যাট কেটে উদ্ধার করা হয় ৫ হাজার ১০০ ইয়াবা।

আটককৃতরা হলেন, মাদারীপুর জেলার বাসিন্দা জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার বাসিন্দা তানভীর আহমদ (৩০)। এদের মধ্যে তানভীর বিমানবন্দরের চাকুরিচ্যুত কর্মী।

বিমানবন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের বরাতে ওসি ইলিয়াস খান বলেন, আটক হওয়া ২ যুবক বেলা ১১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলা নামের বিমানের যাত্রী ছিলেন। তারা ফ্লাইটে উঠতে সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরে আসেন। এসময় বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের মালামাল তল্লাশী কার্যক্রম চালাচ্ছিলেন। এতে ব্যাগ ও মালামাল স্কেনিং করার সময় ক্রিকেট ব্যাটের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫ হাজার ১০০ টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটককৃতদের কক্সবাজার সদর থানায় নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন