ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

fec-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যেসব দেশ ইরানকে সমরাস্ত্র সরবরাহ করবে, তাদের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং এ ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না।

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে কোন আইনি কাঠামো ব্যবহার করা হবে, তা স্পষ্ট করেননি ট্রাম্প। এর আগে গত ফেব্রুয়ারিতে বৈশ্বিক শুল্ক আরোপে আন্তর্জাতিক ইমারজেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট (আইইইপিএ) ব্যবহারের সিদ্ধান্ত আদালতে বাতিল হয়। পরবর্তীতে নিম্ন আদালত এক বছরে আদায়কৃত প্রায় ১৬৬ বিলিয়ন ডলার ফেরত দেওয়ার নির্দেশ দেয়।

১৯৭৭ সালের এই আইনটি দীর্ঘদিন ধরে ইরান, রাশিয়া  এবং উত্ত্র কোরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদারে ব্যবহৃত হয়ে আসছে। তবে আদালতের মতে, বাণিজ্য শুল্ক আরোপে এই আইন প্রয়োগ করে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

এদিকে বর্তমানে ইরানকে কোনও দেশ সামরিক সহায়তা দিচ্ছে কি না, তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, চীন এবং রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে ইরানকে সহায়তা করেছে। তবে সেই সহায়তার মধ্যে সরাসরি সামরিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক, যুক্তরাষ্ট্র, শুল্ক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন