ঈদগাঁওতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী মুন্না গ্রেফতার

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের ইউছুফেরখিল থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: আলী মুন্নাকে জনতার অবরুদ্ধতা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঈদগাঁও থানা পুলিশ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার (২৯ ডিসেম্বর) রাত ৭ টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে।

স্থানীয়রা জানান, কক্সবাজার শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আলী মুন্না ছদ্মবেশে তার শ্বশুর বাড়িতে আত্মগোপনে থেকে গোপনে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছিল।

রবিবার বিকাল ৩ টার দিকে জনতা তার অবস্থান জানতে পেরে তার দ্বারা বিগত পলাতক স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে অকথ্য নির্যাতন ও হামলা-মামলার শিকার লোকজন তাকে গ্রেফতারের দাবিতে তার শ্বশুর বাড়ি ঘিরে ফেলে।

অবরোধকারী জনতার দাবি, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানকে বারবার জানানো হলেও তাকে গ্রেফতারে গড়িমসি করতে থাকেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় গণমাধ্যম কর্মীসহ শতশত ছাত্রজনতা অবরোধকারীদের সাথে যোগ দেন এবং পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। দীর্ঘ-সময় পরও থানা পুলিশ তাকে গ্রেফতারে এগিয়ে না আসাতে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং ঊর্ধ্বতন প্রশাসনের সাথে যোগাযোগ করেন।

অবশেষে পুলিশ-জনতার দীর্ঘ নাটকীয়তার পর রাত ৭ টার দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে এসআই আরকানের নেতৃত্বে পুলিশদল অবরুদ্ধ বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের ছাউনির নিচে লুকানো অবস্থা থেকে তাকে আটক করে।

এসময় উত্তেজিত জনতা আরো মারমুখী হয়ে উঠে।পুলিশ কোনো রকম তাকে নিয়ে ঘটনাস্থলে ত্যাগ করে।অভিযানে অংশগ্রহণকারী এসআই আরকান জানান, গ্রেফতারকৃতকে কক্সবাজার সদর থানায় প্রেরণ করা হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের কাছে ধৃতকে গ্রেফতারে দীর্ঘসূত্রিতার কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন