ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে নারী-পুরুষসহ গ্রেফতার ৮

fec-image

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে নারী-পুরুষসহ ৮ জন গ্রেফতার হয়েছে।

২৭ জুন দিনগত রাতে উপজেলা জুড়ে এ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আদালতের পরোয়ানা বাস্তবায়ন ও অপরাধ নিয়ন্ত্রণের স্বার্থে ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজাদারের নেতৃত্বে পুলিশ পৃথক দলে বিভক্ত হয়ে অভিযানে অংশ নেন।

অভিযানে আটক হল ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়ার ইসমাইল হোসেন মোর্শেদ, ভাদিতলা মাঝের পাড়ার শাহজাহান, মো. ইমরান, শিয়াপাড়ার সুবল রুদ্র , ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ীর মো. আজিমুল হক, পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীর খালেদ বাদশা ও আব্দুল্লাহ এবং রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়ার আসমা।

ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরোয়ানাসহ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদেরকে আটক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন