ঈদগাঁও থানার নতুন ওসি ফরিদা ইয়াসমিন

fec-image

কক্সবাজারের ঈদগাঁও থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ফরিদা ইয়াসমিন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি যোগদান করেন।

ওসি ফরিদা ইয়াসমিন ফরিদপুরের বাসিন্দা এবং ইতিপূর্বে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে দুই দফা আফ্রিকার দেশ মালি ও কঙ্গোতে কর্মরত ছিলেন । সেখান থেকে ফিরে এই থানায় পদায়ন হন।

এদিকে বিদায়ী ওসি মো. মছিউর রহমানকে কক্সবাজার ডিবিতে পদায়ন করা হয়েছে।

ঈদগাঁও থানা কক্সবাজার জেলার একটি থানা। ২০১৯ সালের ২১ অক্টোবর পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) কক্সবাজার সদর মডেল থানাকে বিভক্ত করে ঈদগাঁও থানা নামে নতুন থানা গঠন করার প্রস্তাব অনুমোদন দেয়। ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ঈদগাঁও থানার অধীন। ইউনিয়নসমূহ হলো- ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, ঈদগাঁও এবং জালালাবাদ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন