Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

উখিয়ায় কলেজছাত্রী হত্যাকারী বন্দুকযুদ্ধে নিহত

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়ায় কলেজ ছাত্রী শারমিন আকতার (১৭)কে গলা কেটে হত্যাকারী সেই প্রেমিক নুরুল কবির বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

পুলিশ দাবি করেছে ২টি সন্ত্রাসী গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলির টেকনাইফ্যা পাহাড় এলাকার অধিবাসী এই যুবক মারা গেছে।

ওই সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুল কবির পূর্ব পাহাড়তলির মোহাম্মদ কবিরের ছেলে।

প্রসঙ্গত, উখিয়া উপজেলার পাইন্যাশিয়ার নতুন চর পাড়া এলাকায় ঘরে ঢুকে উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী শারমিন আকতারকে গত ১০ নভেম্বর গলা কেটে হত্যা করেছিল সে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন