কক্সবাজারে করোনা পজিটিভ ৪ জন


করোনা আপডেট কক্সবাজার
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭৩ জনের সংগৃহীত করোনার স্যাম্পলের মধ্য থেকে ৬৩ জনের ফলাফল পাওয়া গেছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টা ২০মিনিটের সময় প্রাপ্ত ফলাফলে ৪ জনের করোনা ‘পজিটিভ’ ধরা পড়েছে। এর মধ্যে ৩ জন মহেশখালীর এবং ১ জন টেকনাফের।
কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অবশিষ্ট ১০ জনের ফলাফল সোমবার(২০ এপ্রিল) সকালে দেয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, এ পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআর ল্যাবে ৪০৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সেখানে নাইক্ষ্যংছড়ির ১ জনসহ ৫ জনের রিপোর্ট ‘পজেটিভ’ এসেছে।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, করোনাভাইরাস, টেকনাফ
Facebook Comment

















