কক্সবাজারে বিজিবি দিবস পালিত

01

কক্সবাজার প্রতিনিধি:

যথাযথ ভাব-গাম্ভীর্য উদ্দীপনার মধ্য দিয়ে কক্সবাজারে বিজিবি দিবস-২০১৫ উদযাপিত হয়েছে। রবিবার ফজরের নামাজের পর বিশেষ দোয়ার মাধ্যমে বিজিবি দিবসের কর্মসূচী শুরু হয়।

এরপর পতাকা উত্তোলন, সেক্টর কমান্ডার বিজিবি কক্সবাজার কর্তৃক বিশেষ দরবার গ্রহণ। এছাড়া চট্টগ্রাম এলাকায় বসবাসরত বিজিবি’র খেতাব প্রাপ্ত শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল এমএম আনিসুর রহমান, কক্সবাজার জেলার উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক মো: আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলে বিজিবির প্রীতিভোজে অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন