কক্সবাজারে ফেন্সিডিলসহ আটক ৫

02

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরের পূর্ব রাখাইন পাড়ার মাছ বাজার সংলগ্ন এলাকা থেকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব সদস্যরা। রবিবার রাত ৮ টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ টি মোবাইল সেট ও মাদক বিক্রির দুই হাজার ১২০ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, সেই এলাকার মংলা রাখাইনের স্ত্রী নুনু রাখাইন (৩০), মৃত মংসিং এর ছেলে ছেন মং প্রকাশ ভুলা (৩২), খুরুশকুলের মৃত ইউনুছ মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪৮), কক্সবাজার শহরের টেকপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে এনামুল হক (৩৫) ও পশ্চিম টেকপাড়ার আব্দুল আউয়ালের মিজানুর রহমান সোহেল (৪০)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার এসএম সাউদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প জানতে পারে মাছ বাজার সংলগ্ন মাদক ব্যবসায়ী নুনু রাখাইনসহ (৩০) কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক (ফেন্সিডিল) নুনু রাখাইনের ঘরে মজুদ করে বেচাকেনা করছে। ওই তথ্যের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দিগি¦দিক পালানোর চেষ্টাকালে ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ফেন্সিডিল। আটক ৫ জনের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন