Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সড়ক দুর্ঘটনায় নিহত ৮

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতী ‘জাইল্যার টেক’ এলাকায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতী ‘জাইল্যার টেক’ এলাকায় চেয়ার কোচ ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এসয়ম ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

চুনতী পু্লিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমগীর হোসেন জানান, চুনতি জাইল্যার টেক’ এলাকায় রিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে অপর দিক থেকে আসা একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ৮ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন