কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

fec-image

নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের স্রোতে ভেসে যাওয়া তিন শিশুকে বিপন্ন অবস্থায় উদ্ধার করেছে রবি লাইফ গার্ড কর্মীরা। নিখোঁজ রয়েছে মিজানুর রহমান (১০) নামের অপর এক শিশু।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের উত্তর পাশে এ ঘটনা ঘটে। বিকাল ৪টা পর্যন্ত খোঁজ মেলেনি ওই শিশুর।

নিখোঁজ মিজানুর রহমান কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে এবং কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।

কক্সবাজার সৈকতের রবি লাইফ গার্ড ইনচার্জ মোহাং সৈয়দ নুর জানান, ৪ জন শিশু গোসল করতে নামলে স্রোতের টানে তারা ভেসে যায়। এদের মধ্যে তিন শিশুকে উদ্ধার করা হয়। ভেসে যাওয়া আপর শিশুকে উদ্ধারের জন্য সন্ধ্যান অব্যাহত আছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন