করোনা ভাইরাস প্রতিরোধে রাত দশটায় দীঘিনালায় একযোগে আজান


dav
করোনা ভাইরাস প্রতিরোধে রাত দশটা বাজে একযোগে আজান দিয়েছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাতে দীঘিনালা উপজেলার স্থানীয় বিভিন্ন মসজিদ, বাসা-বাড়ীতে আজান দেয়া হয়।
গত বৃহস্পতিবার রাত দশটায় ভেসে আসে আজানের সূর। এসময় মসজিদ বাসা বাড়ীতে যে যেখানে আছেন সেখানে থেকেই আজান দেয়া হয়।
এব্যাপারে দীঘিনালা উপজেলার কবাখালী জালালাবাদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. এরশাদ রেজা জানান, বিভিন্ন দুর্যোগ ও আপদকালীন সময় আজান দেয়া হয়। এতে আল্লাহ্ খুশি হন। আমাদের দেশ থেকে যাতে মহা দুর্যোগ করোনা ভাইরাস মুক্ত হয় সেজন্যই আজান দেয়া হয়েছে।
ঘটনাপ্রবাহ: একযোগে আজান
Facebook Comment

















