কাপ্তাইয়ে পাচারকালে ২টি ময়না পাখি উদ্ধার

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাচারের চেষ্টাকালে বন বিভাগ দু’টি ময়না পাখি উদ্ধার করেছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই বন বিভাগ কর্তৃক উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনিতে অভিযান পরিচালনা করে ২টি ময়না পাখি উদ্ধার করা হয়।

কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বলেন, আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে পাচারকালীন সময়ে এই পাখিগুলো উদ্ধার করে কাপ্তাই রেঞ্জ অফিসের হেফাজতে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিগুলো রাঙ্গুনিয়া এভিয়ারি পার্কে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, কাপ্তাই জাতীয় উদ্যান হতে একটি চক্র ওয়াইল্ডলাইফ ক্ষতিগ্রস্ত করে নিয়মিত বন্য পাখি পাচারের অপচেষ্টা চালাচ্ছে। এই পাখিগুলো বন থেকে ধরে এনে পাচারকারীরা চড়া দামে বিক্রয় করে থাকে, যা বন্যপ্রাণী আইন ২০১২-এর পরিপন্থি। বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগ কাজ করে চলেছে। কেউ যাতে বাস, ট্রাক বা যেকোনো যানবাহনে পাখি বা বন্যপ্রাণী পরিবহন না করে, সেই জন্য সকলকে সচেতন থাকার অনুরোধ জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, ময়না পাখি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন