কাপ্তাইয়ে গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা


রাঙ্গামাটির কাপ্তাইয়ে গলায় ওড়না পেঁচিয়ে কাওসার আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী ‘আত্মহত্যা’ করেছে। মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ৮টায় চন্দ্রঘোনা ইউনিয়নের কাটাপাহাড় এলাকার নিজ বাড়িতে আত্নহত্যা করে সে। কাওসার ওই এলাকার মৃত কাওসার হামিদের মেয়ে। স্থানীয় কে আরসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন। তবে ঠিক কি কারণে সে আত্নহত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়ে তিনি বলেন, রাতে বাড়ির দরজা বন্ধ করে সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে কাওসার।
পরে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বধুবার (২৩ জুন) রাঙামাটি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

















