Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলার ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে বড়ইছড়ি সদর প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নিমি চাকমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন।

প্রধান অতিথি প্রাথমিক প্রধান শিক্ষকদের সাথে এসময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিদ্যালয়ের প্রধানগণ স্কুলের পানি, বিদ্যুৎ, সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলে নির্বাহী অফিসার ধাপে ধাপে সকল সমস্যা গুলোর সমাধানের আশ্বাস প্রদান করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই প্রাথমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন