কাপ্তাই আইডিইবির ইফতার ও আলোচনা সভা

fec-image

ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ (আইডিইবি)জেনিক কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার আয়োজনে ইফতার ও আলোচনা সভা হয়েছে। রবিবার (২৩মার্চ) বিকাল ৫টায় রিভার ভিউ পার্কে জেনিক শাখার সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আব্দুল আলী যুগ্ম সম্পাদক জেনিক-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস (অতিরিক্ত দায়িত্ব)। এ সময় বক্তব্য রাখেন আইডিইবির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো.জাহাঙ্গীর আলম।

বক্তব্যরা বলেন, বাংলাদেশে আইডিইবির নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আমরা ঐক্য থাকলে সকল ষড়যন্ত্র নির্মূল করা হবে। এবং আইডিইবির দেশ উন্নয়নে এগিয়ে যাবে। পরে সকল আইডিইবির জন্য দোয়া ও মুনাজাত করেন জুনিয়র ইঃ মোঃ ফয়জুল্লাহ। এসময় আইডিইবির সকল সদস্য উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন