Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কাপ্তাই আরএইচস্টেপের ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য’ বিষয়ক এ্যাডভোকেসি

কাপ্তাই প্রতিনিধি:

আরএইচস্টেপ ও ইউবিআর-২কাপ্তাই-রাজস্থলী আয়োজনে উপজেলা ব্যবস্থাপক কাজী মুশফিকুল ইসলামের সভাপতিত্বে বুধবার(১৪নভেম্বর), স্থানীয় এনজিও, আইনশৃঙ্খলা ও সংবাদকর্মীদের নিয়ে ‘‘যৌন ও প্রজনন স্বাস্থ্য’’ বিষয়ক এক এ্যাডভোকেসি সভা খ্রীষ্টিয়ান হাসপাতাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সেবার মাধ্যমে কিশোর, কিশোরী, শিশু, যুবক-যুবতী এবং যে কোনো বয়সী পুরুষ-মহিলাদের চিকিৎসা সেবা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিষয়ে আলোচনা করা হয়। এবং বিগত বছরের স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা কার্যক্রম অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।

সভায় কাপ্তাই থানার ওসি তদন্ত নুরুল আমিন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের প্রোগ্রাম অফিসার বিজয় মারমা, আইডিএফ শাখা ব্যবস্থাপক তসলিম রেজভী, মো.নুরুল আলম, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, সদস্য নজরুল ইসলাম লাভলু, নুর হোসেন মামুন, ইয়ুথ অফিসার এপ্পি চাকমাসহ বিভিন্ন কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন