কাপ্তাই পাহাড় ধস ও আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ফিরোজা বেগম চিনু এমপি
কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিুন।
মঙ্গলবার তিনি প্রথমে কাপ্তাইয়ের এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট খোঁজ খবর নেন। পরে এলাকার দায়িত্বপ্রাপ্তদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ে পাহাড়ধস, বিদ্যুৎ বিচ্ছিন্ন, ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে করণীয় ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।
পরে ফিরোজা বেগম চিনু কাপ্তাই উচ্চ বিদ্যালয় ও প্রগতী ক্লাবে আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে পাঁচশতাধীক ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন।
এ সময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রমানা রহমান শম্পা, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইচাইন চেীধুরী, মহিলা এমপির প্রতিনিধি ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহীম খলীল, ইউপি চেয়ারম্যান প্রকৌঃ আবদুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুস সিদ্দিক, কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির, উপজেলা সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই ইউনিয়ন আ’লীগের সভাপতি সাগর চক্রবর্তী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বাদল ও ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম ও যুবলীগ নেতা সৈকত সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে আশ্রয় কেন্দ্রে পরিদর্শনে এলে চিনুর কাছে ক্ষতিগ্রস্তরা তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা কিংবা কাপ্তাইকে মৌজা বাস্তায়নের জন্য দাবি জানান।
কাপ্তাই ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বাদল বলেন, প্রধানমন্ত্রীর বরাবরে আমরা কাপ্তাইকে মৌজা বাস্তাবায়ন করার জন্য ইতিপূর্বে সকল কাগজপত্র পাঠিয়েছি। তাই এ দুর্যোগ মুহূর্তে কাপ্তাইকে মৌজা বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি বলে উল্লেখ করেন।


















