কুতুবদিয়ায় ইলিশের কেজি ৩ হাজার টাকা !


কক্সবাজারের কুতুবদিয়া সাগরের মাঝে হলেও মাছের আকাল চলছে। ভরা মওসুমে ইলিশের দেখা মিলছে না। অল্প বিস্তর যা জেলেরা ধরে তার দাম হাঁকাচ্ছে আকাশচুম্বি।
বড়ঘোপ বাজার, ধুরুংবাজার, মেডিকেল গেইট, শান্তিবাজার ও চৌমুহনী বাজারে কিছু সাগরের লইট্টা ফিস, হুন্দরা পাওয়া গেলেও নেই সাগরের ইলিশ। জাটকা ইলিশের কেজি ৬০০-৭০০ টাকা কেজি।
মেডিকেল গেইটের ফ্রুইটস ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন জানান, বড় ইলিশ বাজারে নেই। মেডিকেল গেইটে এক কেজি ৩০০ গ্রামের একটি ইলিশ মাছের দাম চাওয়া হয়েছে ৩ হাজার টাকা। জাটকা বিক্রি হচ্ছে কেজি ৭০০ টাকা দরে।
মাছ ব্যবসায়ী আব্দুস ছাত্তার বলেন, বড় ইলিশের দাম চট্টগ্রামে কেজি সাড়ে ৪ হাজার টাকা। সাগরে অল্প যা মেলে তা দ্বীপে আনা হয় না। পাইকারি দেয়া হয় চিটাগং। ফলে দাম বেড়ে যায়।
মাছের সাগরের মধ্যে থেকেও সামুদ্রিক মাছের দাম রাতারাতি বৃদ্ধি করা হলেও বাজারে প্রশাসনের কঠোর তদারকি না থাকায় প্রয়োজনীয় মাছ পাচ্ছে না ক্রেতারা। এমন অভিযোগ প্রতিটা বাজারেই।

















