কুতুবদিয়ায় চেয়ারম্যানের জন্য ২০০ তোরণ !


কক্সবাজারের কুতুবদিয়ায় চেয়ারম্যানের আগমনে ২০০ তোরণ নির্মাণ করল এলাকাবাসী। বড়ঘোপ ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থীকে মামলায় হারিয়ে সাড়ে ৩ বছর পর চেয়ারম্যান হিসেবে শপথ নিয়ে আ. ন. ম. শহীদ উদ্দিন ছোটন নিজ এলাকায় আগমন উপলক্ষে এই তোরণ উৎসবের আয়োজন।
কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি ২০২১ সালে ঘোড়া প্রতীকে বড়ঘোপ ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আওয়ামীলীগ ইউনিয়ন সভাপতি আবুল কালামের সাথে তীব্র প্রতিদ্বন্ধিতায় ছিলেন। তবে একাধিক কেন্দ্রে সরকারি দলের প্রভাব খাটিয়ে ভোট কারচুপি করে জয়ী হন নৌকার প্রার্থী।
পুণভোট গননা ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনি ট্রাইবুনালে মামলা করেছিলেন ছোটন। দীর্ঘ সাড়ে ৩ বছর মামলা লড়ে ভোট গনণায় ১৮৯ ভোট বেশি পায় ঘোড়া প্রতীক। আদালত আবুল কালামের গেজেট বাতিল করে ছোটনকে চেয়ারম্যান ঘোষণা, গেজেট প্রকাশ ও শপথ শেষে শুক্রবার এলাকায় ফিরছেন জনতার চেয়ারম্যান ছোটন।
মনিরুল ইসলাম নামের সমর্থক বলেন, তাকে স্বাগত জানাতে পুরো ইউনিয়নের প্রধান সড়ক, স্টীমার ঘাট, বিভিন্ন গলি, পরিষদ প্রমুখ স্থানে সমর্থকরা দুই শতাধিক তোরণ নির্মাণ করেছে। এর আগে উপনির্বাচনে চেয়ারম্যান হয়ে দেড় বছর দায়িত্ব পালনকালে সফল কার্যক্রমের ছবিসহ ৪৩০ ফুট দীর্ঘ ব্যানার টানিয়েছে। শুক্রবার ( ৫ সেপ্টেবর) নাগরিক কমিটির ব্যানারে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
থানার ওসি মো: আরমান হোসেন বলেন, বড়ঘোপ ইউপির নবাগত চেয়ারম্যানেরকে সংবর্ধনার বিষয়ে একটা চিঠি পেয়েছেন। বিপুল সংখ্যক জনসমাগম হতে পারে বিধায় যানজট ও নিরাপত্তার স্বার্থে পুলিশের দুটি মোবাইল টীমকে দায়িত্ব দেয়া হয়েছে।

















