কুতুবদিয়ায় জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


কক্সবাজারের কুতুবদিয়ায় সরকারি প্রণোদনা বঞ্চিত অনিবন্ধিত জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ। শুক্রবার (৭ জুন) বিকালে ধুরুংবাজার ফযজুল উলুম মাদরাসা মাঠে জেলেদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ উল্লাহ জানান, কুতুবদিয়ায় বিপুল সংখ্যক অনিবন্ধিত জেলে রয়েছে। সাগরে ৬৫ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ সময়ে তালিকাভুক্ত জেলেরা সরকারি প্রণোদনার চাল পেয়েছে ১ম কিস্তি। কিন্তু অনিবন্ধিত জেলেরা এই সরকারি চাল থেকে বঞ্চিত হয়েছে।
জেলেদের কষ্ট বিবেচনা করে তারা সংগঠনের পক্ষ থেকে অনিবন্ধিত ৬০ গরীব জেলে পরিবারের মাঝে প্রতি পরিবারে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও ১ লিটার তেল বিতরণ করা হয়।

















