কুতুব‌দিয়ায় পুকু‌রে ডু‌বে শিশুর মৃত্যু

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় পুকু‌রে ডু‌বে হুবাইব না‌মের সা‌ড়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২৬ অক্টোবর) সকা‌লে উপ‌জেলার লেমশীখালী মশরফ আলী‌ সিকদার পাড়ায় পা‌নি ডু‌বির ঘটনা‌টি ঘটে‌ছে।

প্রত‌্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শ‌নিবার সকাল ৮ টার দি‌কে ওই গ্রা‌মের মো: সাগ‌রের ছে‌লে হুবাইব সবার অজা‌ন্তে পা‌শের পুকু‌রে তলী‌য়ে যায়। প‌রে তা‌কে পুকুর থে‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে জরুরী বিভা‌গের কর্তব‌্যরত ডা: শোভন বড়ুয়া শিশু‌টি মৃত ব‌লে জ‌ানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন