কুতুবদিয়ায় মা-ছেলে আটক


কক্সবাজারের কুতুবদিয়ায় একটি মামলায় ওয়ারেন্টের পলাতক আসামী মা-ছেলেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ১ জুলাই লেমশীখালীর হাবিব হাজিরপাড়া থেকে তাদের আটক করা হয় বলে থানা সূত্র জানায়।
থানার ওসি মোহাম্মদ আরমান হোসেন বলেন, একটি জিআর মামলার ওয়ারেন্টের দীর্ঘ দিনের পলাতক আসামী হাবির হাজির পাড়ার ছাবের আহমদের ছেলে নাছির উদ্দিন ও তার মা ছাবেকুন্নাহার মুন্নিকে বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার আটক করা হয়।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার. কুতুবদিয়া
Facebook Comment

















