কুতুবদিয়ায় সাবেক মেম্বার আটক


কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে এক আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বারকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) তাকে আটক করা হয় বলে থানা সূত্র জানিয়েছে।
থানার ওসি মো: আরমান হোসেন বলেন, পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার উত্তর ধুরুং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাবেক মেম্বার ছলিম উল্লাহ (৪০)কে আটক করা হয়েছে।
ওই ইউনিয়নের নয়াকাটাগ্রামের মো. নুর মোহাম্মদের পুত্র তিনি।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

















