Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কুতুবদিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৭ অক্টোবর) সকালে উত্তর ধুরুং নুরজানি পাড়া সংলগ্ন সৈকত থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।

থানার এস.আই জয়নাল আবেদীন জানান, গত শনিবার গভীর রাতে ওই এলাকার সৈকতে একটি লাশ স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ খোঁজ নিয়ে রবিবার সকাল ১০টার দিকে প্রায় অর্ধ গলিত আনুমানিক ৪২ বছর বয়সী একজন পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় প্রাথমিক ভাবে একটি অপমৃত্যু মামলা রুজুর কথাও জানান তিনি

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন