Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কুতুবদিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এডভোকেসী সভা

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ায় বুধবার (১৬ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে হাসপাতাল আয়োজিত আগামী ১৯ জানুয়ারি  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ২য় রাউন্ড উদযাপন উপলক্ষে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রজব আলী, প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, সমবায় অফিসার কামাল পাশা, মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ, মেডিকেল অফিসার ডা. মো. জায়নুল আবেদীন, কুতুবদিয়া সরকারি কলেজের বাংলা প্রভাষক, এমটিইপিআই সৈয়দ কামরুল হাসান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মুছলেহ উদ্দিন প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন