কোনো চুক্তি ছাড়াই ট্রাম্প-পুতিনের বৈঠক শেষ

fec-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রায় তিন ঘণ্টার সরাসরি আলোচনায় ইউক্রেনে মস্কোর যুদ্ধ থামানোর বিষয়ে কোনো চুক্তি হয়নি। যদিও তিনি এই বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন।

শনিবার (১৬ আগস্ট) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে দুই নেতা জানান, কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে এ নিয়ে তারা কোনো বিস্তারিত তথ্য দেননি বা কোনো প্রশ্নের উত্তরও দেননি।

ট্রাম্প বলেন, ‘আমরা অনেক বিষয়েই একমত হয়েছি। কয়েকটি বড় বিষয়ে আমরা আমরা এখনো সমঝোতায় পৌঁছাতে পারিনি, তবে কিছুটা অগ্রগতি হয়েছে। চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হয় না।’

৮০ বছরের মধ্যে ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতের বিষয়ে ট্রাম্প শুরুতেই যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, অর্থাৎ যুদ্ধবিরতির দিকে আলোচনা এগিয়েছে কি-না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এদিকে পুতিন বলেন, তিনি আশা করেন ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা মার্কিন-রাশিয়া আলোচনার ফলাফল গঠনমূলকভাবে গ্রহণ করবে এবং ‘আসন্ন অগ্রগতি ব্যাহত করার’ চেষ্টা করবে না।

তিনি বলেন, ‘আমি আশা করি, আজকের চুক্তিগুলো কেবল ইউক্রেনের সমস্যা সমাধানের জন্যই নয়, বরং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক, বাস্তবসম্মত সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা করবে।’

কিয়েভ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আমেরিকা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন