খাগড়াছড়িতে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

fec-image

খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির নেতৃত্বে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় জেলা সদরের বৈঠক ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি–২৯৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। তিনি যোগদানকারী নতুন নেতা-কর্মীদের ফুল দিয়ে দলে স্বাগত জানান।

দলীয় সূত্রে জানা গেছে, যোগদানকারীদের মধ্যে ইসলামী ছাত্রশিবিরের ৬ জনকে নেতৃত্ব দেন ইসলামিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার সম্পাদক মো. রবিউল ইসলাম। অন্যদিকে জামায়াতে ইসলামী থেকে আগত ১৪ জনের নেতৃত্ব দেন মো. কামাল উদ্দিন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছারসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা আশা প্রকাশ করেন, নতুন এ সংযুক্তি বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে মাঠের প্রস্তুতি আরও শক্তিশালী হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ওয়াদুদ ভুঁইয়া, খাগড়াছড়ি, জামায়াত-শিবির
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন