খাগড়াছড়িতে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং


ভারী বর্ষণ অব্যাহত থাকায় খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে প্রশাসন।
জেলা সদরের শালবন, মোহাম্মদপুর, সবুজবাগ ও কুমিল্লাটিলা ঘুরে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীতে সরিয়ে নিতে মাঠে নামনে প্রশাসন ও জনপ্রতিনিধিরা। খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং চলছে।
এ দিকে ভারী বর্ষণে খাগড়াছড়ির মহালছড়ির সড়কে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী জানান, পৌর এলাকায় ১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম সোমবার বিকালে বিভিন্ন এলাকা পরিদর্শন করে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ের যেতে অনুরোধ জানান।

















