ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করাসহ ধর্মীয় উস্কানীর অভিযোগ

খাগড়াছড়িতে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার

fec-image

সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করাসহ ধর্মীয় উস্কানীমূলক পোস্ট দেওয়ার অভিযোগে খাগড়াছড়িতে ডিজিটাল নিরাপত্তা আইনে আহসান হাবিব তসলিম নামে এক যুকককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে তাকে খাগড়াছড়ি শহরের চেঙ্গী প্রিন্ট প্রেস থেকে আটকের পর, রাতে গ্রেফতার করা হয়। আটক তসলিম জেলার পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা আব্দুল সাত্তারের ছেলে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রশীদ জানান, এ যুবক সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধু কটাক্ষ করেনি, তার পোস্টটি রাষ্ট্র বিরোধী ও সাম্প্রাদায়িক উস্কানীমূলক ছিল। এ কারনে জাতীয় নিরাপত্তার স্বার্থে ডিজিটাইল নিরাপত্তা আইনের মামলয় তাকে গ্রেফতার করা হয়েছে।

আটকের পর তসলিম নিজে পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: যুবক আটক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন