গুইমারায় সাড়ে ৫ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক


খাগড়াছড়ির গুইমারায় সাড়ে ৫ কেজি গাঁজা ও ২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক মো. রাজু আহমেদ গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার আ. রাজ্জাকের ছেলে।
রবিবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার জালিয়াপাড়া শান্তি কাউন্টারের সামনে থেকে গাজাসহ তাকে আটক করে পুলিশ।
এবিষয়ে গুইমারা থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ জানান, বড়পিলাক থেকে গাজাগুলো পাচারের উদ্দেশে সবজির ব্যাগে করে ঢাকায় নিয়ে যাচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে গুইমারা থানার পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজা ও ২ বোতল ফেন্সিডিলসহ কারবারি রাজুকে আটক করেছে। তার বিষয়ে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে। আজ সোমবার (৯ জানুয়ারি) খাগড়াছড়ি কোর্টে প্রেরণ করা হবে।
ঘটনাপ্রবাহ: গাঁজা, গুইমারা, ফেন্সিডিল
Facebook Comment
















