চকরিয়ায় যৌথবাহিনীর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

fec-image

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে আটক করেছে যৌথবাহিনীর একটি টিম।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কোনাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। এই তথ্য আটক হওয়ার মুহুর্ত্বে চেয়ারম্যান দিদারুল হক সিকদার তার ফেসবুকে নিজেই জানান দেন।

আটকৃকত দিদারুল হক সিকদার চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলা বাজার এলাকার মরহুম শাহাদাত আলীর কনিষ্ঠ ছেলে। তিনি ওই এলাকায় তিনবারের ইউপি চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি উপজেলা আওয়ামীলীগের নেতা।

এদিকে, দিদারুল হক সিকদার তার ফেসবুক আইডি থেকে আটকের কথা স্বীকার করেন। তিনি লিখেন “আমি গ্রেফতার হয়েছি, প্রিয় কোনাখালীবাসী শান্ত থাকুন। আপনাদের প্রার্থনায় রাখুন”।

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) ফরিদ হোসেন সেনাবাহিনী চকরিয়া ক্যাম্পে কৃর্তক দিদারুল হক সিকদারকে আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ওসি)মো.মনির হোসেন বলেন, কোনাখালীর সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে সেনাবাহিনীর একটি দল আটক করে। রাত সোয়া ৯টার দিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, চকরিয়া, যৌথবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন