চকরিয়ার বিএমচরে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের গণসংবর্ধনা

চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য এবং বিএমচর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সকল মেম্বারদের গণসংবর্ধনা দিয়েছে বিএমচর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও নাগরিক কমিটি।
২৬মে বিকাল ৩টায় বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার কবির আহমদ ও সঞ্চালনা করেন সাংবাদিক এম মনছুর আলম।নাগরিক সংবর্ধণায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মৌলভী মোহাম্মদ ইলিয়াছ।
সংবর্ধিত অতিথি ছিলেন বিএমচর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম ও ৯টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত আসনের নির্বাচিত এমইউপি যথাক্রমে; বশির আহমদ, মো. জুনাইদ, সৈয়দ আলম, রফিকুল ইসলাম, জিয়াদুল ইসলাম সেলিম, রফিকুল কাদের দিদার, মিজান উদ্দিন মিজান, মৌলভী জয়নাল আবদীন, আবদুল হামিদ, বুলবুল জন্নাত বুলু, হাসিনা বেগম পুতিলা ও ছেনোয়ারা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোনাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টির নেতা রুহুল কাদের মানিক, বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান আরিফ, কোনাখালীর সমাজসেবক ফকির মোহাম্মদ সওদাগর, জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদীকা আসমাউল হুসনা, মাতামুহুরী জাতীয় পার্টির সভাপতি মৌলভী ছিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএমচর ইউনিয়নের সমাজসেবক ডা. আবু তাহের, বজল কবির মেম্বার, স্বাগত বক্তব্য রাখেন বহদ্দারকাটা প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক মাস্টার শওকত ওসমান, বক্তব্য রাখেন মফিজুর রহমান মানিক, ৫নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার জিয়াদুল ইসলাম সেলিম প্রমূখ।
অনুষ্টানে প্রধান অতিথি হাজ্বী মো. ইলিয়াছ বলেন, চকরিয়া-পেকুয়ার উপকূলীয় মানুষকে বন্যা মুক্ত রাখতে মাতামুহুরী নদীর বেড়িবাঁধের কাজ প্রাথমিক ভাবে কাজ শুরু করা হয়েছে। আগামী বছরে সকল বেড়িবাঁধ সংস্কার করে এতদ্বঞ্চলের মানুষের বন্যার ক্ষতির লাগব থেকে মুক্ত করা হবে। চকরিয়া-পেকুয়ার কৃষি ব্যবস্থাকে পরিবর্তন ঘটিয়ে কৃষেকর মুখে হাঁিসি ফুটাতে চাই। সংবর্ধিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বিএমচরকে মাদক মুক্ত আধুনিক ও মডেল ইউনিয়ন রূপান্তর ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাবো।

















