চকরিয়ায় ডাকাতের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ পুলিশ সদস্য আহত

fec-image

বন্দুকযুদ্ধ

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীতে ডাকাতের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের চার সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদ আলম ছোটন (৩৭) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। আহত ডাকাত খোরশেদ পূর্ব ভেওলা ইউনিয়নের ফজর রহমান সিকদার পাড়া এলাকার কোরবান আলীর ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার দুপুর একটার সময় চকরিয়া-আলীকদম সড়কের ফাঁসিয়াখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন, উপ-পরিদর্শক রুহুল আমিন, শাহাদাত হোসেন, কনস্টেবল বিকাশ চাকমা ও চঞ্চয় কুমার।

পুলিশ সূত্রে জানা যায়, ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল ফাঁসিয়াখালী ব্রিজ এলাকায় অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে -এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। পরে, ডাকাতরা পিছু হঠলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ডাকাত খোরশেদকে গ্রেফতার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খোরশেদের বিরুদ্ধে চকরিয়া থানায় অস্ত্র আইনে পাঁচটি ও ডাকাতির ঘটনায় তিনটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরো তিনটি মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন