চৌংড়াছড়িতে মহালছড়ি জোন অধিনায়কের বিদায় ও বরণ অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি, মহালছড়িঃ
খাগড়াছড়ি’র মহালছড়ি উপজেলার চৌংড়াছড়িতে মহালছড়ি জোন অধিনায়কের বিদায় ও নবাগত জোন অধিনায়কের বরণ অনুষ্ঠান শহীদ ক্যা: আফতাবুল কাদের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
বিদায় ও বরণ অনুষ্ঠানটি ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় চৌংড়াছড়ির শহীদ ক্যা: আফতাবুল কাদের নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিদায়ী মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল আবু সঈদ আল মসউদ, নবাগত জোন অধিনায়ক লে: কর্ণেল হুমায়ুন কবির ও প্রাক্তন মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান পাটোয়ারী। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জহিরুল ইসলাম ও সফিউর রহমান সরকার প্রমূখ।
বিদায় ও বরণ অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান ও ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।



















