জঙ্গিবাদ প্রতিরোধ রামু কমিটি
নিজস্ব প্রতিনিধি:
সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি রামু উপজেলা শাখা গঠিত হয়েছে। কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান এ কমিটি অনুমোদন দেন।
এতে জেলা আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী সভাপতি ও রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। এছাড়া কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানি, জেলা আওয়ামী লীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন কোম্পানি, রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শামশুল আলম, এ্যাডভোকেট সিরাজ উদ্দিন, খুনিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি সওদাগর, মাওলানা হাফেজ আব্দুল হক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, মুক্তিযোদ্ধা রনধীর বড়ুয়া, মাস্টার ফরিদ আহমদ, আওয়ামী লীগ নেতা আবছার কামাল সিকদারকেসহ নির্বাচিত করে ১০৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।


















