জাতির জনকের শাহাদাত বার্ষিকীর খাবার পেলো পথ শিশুরা

কক্সবাজার প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজন করা হয়েছে মিলাদ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ।
বোরবার প্রেসক্লাব মিলনয়াতনে অনুষ্টিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. আলী হোসেন। এ সময় ব্যতিক্রমী এই উদ্যোগের প্রশংসা করে পথশিশুদের বিকাশে পাশে থাকার কথা জানান জেলা প্রশাসক।
মিলাদ শেষে পথশিশুদের হাতে খাবার তুলে দেন জেলা প্রশাসক ও অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
পথশিশুদের সহযোগিতায় কাজ করা শহরের একদল সংবাদকর্মী দ্বারা পরিচালিত ‘আমরা পথশিশু’ সংগঠনের পথশিশুরা এ খাবার পেয়ে খুশি। তবে যে কারনে এ খাবার তাদের দেয়া হলো তা কিন্তু বেদনার। ১৫ আগষ্টে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের ববর্রোচিত হত্যাকান্ড আর তাদের বয়সী শিশু রাসেল হত্যার নির্মম ঘটনার বর্ণনা দেয়া হয়। আর জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধুর কথা। অবহিত করা হয় এই মহান ব্যক্তির মাধ্যমেই স্বাধীন বাংলাদেশ পাওয়া সর্ম্পকে।
আয়োজনে বিশেষ অতিথি মুজিবুর রহমান বলেন, জাতির জনকের আদশের প্রকৃত চর্চার মাধ্যমেই বাংলাদেশ কাংখিত লক্ষে পৌছাবে। আর এ সংগ্রামের নেতৃত্বে রয়েছেন প্রধঅনমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলে সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়নের নেতা প্রিয়তোষ পাল পিন্টু, বিশ্বজিত সেন, আব্দুল কুদ্দুস রানা, দীপক শর্মা দীপু, সরওয়ার আজম মানিক, ফরহাদ ইকবাল, জুনাইদ আহমেদসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
এর আগে অনুষ্টিত মিলাদ শেষে জাতির জনক ও তার পরিবারের শহীদ সদস্যের আত্মার মাগফেরাত করে মোনাজাত করা হয়।


















