জেএসএস, ইউপিডিএফকে নিষিদ্ধ করতে হবে: কাজী মজিব

fec-image

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান মজিব বলেছেন, পাহাড়ে শান্তির জন্য ও সকলের নিরাপত্তার জন্য অতি দ্রুত সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস ও ইউপিডিএফকে নিষিদ্ধ করে সশস্ত্র সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাঙামাটি পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ বনরূপা পাড়ায় মহিলা পরিষদের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর কবির, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার।

কাজী মজিব আরও বলেন বিদেশী মদদপুষ্ট তিন পার্বত্য জেলায় পাহাড়ি জনগোষ্ঠীর একটি কুচক্রী মহল রাষ্ট্রবিরোধী কার্যকালাপে লিপ্ত রয়েছে। তিন পার্বত্য জেলায় পাহাড়ি জনগোষ্ঠীর অধিকাংশ বিদেশী মদদপুষ্ট এজেন্ট বাস্তবায়নের জন্য তারা সাধারণ জনগনের মধ্যে হত্যা, খুন, গুম, চাঁদাবাজি করে একটি স্বাধীন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শুধু তাই নয়, তারা পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বাঙালি এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বহু হত্যা, খুন, গুম অপহরণ বিভিন্ন নামে বেনামে করে আসছে এইসব পাহাড়ি আঞ্চলিক দলের সন্ত্রাসীরা। কখনো শান্তিবাহিনী, কখনো জেএসএস কখনো ইউপিডিএফ আবার কখনো ভিন্ন নামে। তারা যে নামেই হউক না কেন পার্বত্য চট্টগ্রামকে দেশের ভিতর আরেকটি ভিন্ন রাষ্ট্র করার জন্য এ কাজ করে যাচ্ছে। তাদের স্বার্থের জন্য সব এক। পার্বত্য চট্টগ্রামের এই দেশদ্রোহী সন্ত্রাসীরাই দেশ প্রেমিক নিরাপত্তা বাহিনীর বিরোধিতা করে বিভিন্ন চক্রান্তে লিপ্ত রয়েছে। এই দেশদ্রোহিরা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর পিছনে বহুনীল নকশা বাস্তাবায়ন করার চেষ্টা করেছে ।

মুজিব বলেন, এই সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে আমাদের সেনা ক্যাম্পে আক্রমন করেছে, পুলিশ বাহিনীর উপর আক্রমন করছে। এতে আমাদের গৌরবময় অনেক সেনাবাহিনীও নিহত হয়েছেন। তারপরেও সেনাবাহিনী পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের অত্যচার সহ্য করেও পাহাড়ের মানুষের সুবিধার জন্য রাস্তা, ঘাট, শিক্ষা, স্বাস্থ্য এবং উপজাতিদের মান উন্নয়নের জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন