টেকনাফে ইয়াবাসহ মিয়ানমার নাগরিক গ্রেফতার

গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ আব্দুর রহমান (২৫) নামে এক মিয়ানমার নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেফতারকৃত আব্দুর রহমান মিয়ারমার মংডু দলিয়াপাড়া শুয়াদং এলাকার আশু আলীর ছেলে।

২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানায়, সোমবার রাতে দমদমিয়া বিওপি চৌকির হাবিলদার মো. গফুর মিয়ার নেতৃত্বে জওয়ানরা বরইতলী চেকপোস্টে সন্দেহ জনক একটি অটোরিক্সায় তল্লাশি চালায়। এ সময় ১ হাজার ৪৯০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৪৭ হাজার টাকা।

এছাড়া তার কাছ থেকে একটি মিয়ারমার বর্ডার পাস (নম্বর-২১৬৩), একটি মোবাইল সেট ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত ইয়াবা ও মালামালসহ গ্রেফতারকৃত মিয়ানমারের নাগরিককে থানায় হস্তান্তর করে মাদক ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন