টাকা ও অটোরিক্সা জব্দ

টেকনাফে পৃথক অভিযানে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

fec-image

টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার বাহারছরা ইউনিয়নের ও হোয়াইক্যং ইউনিয়নের এলাকা থেকে এসবসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হ্নীলা ইউনিয়নের রোজার ঘোনা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল জলিল (৩৫), বাহারছড়া ইউপি বাগঘোনা বাজার-নোয়াখালী পাড়ার মৃত সাদু আক্কাসের ছেলে সিরাজুল ইসলাম (৩২) ও বরিশাল জেলার চর দুর্গাপুর এলাকার বর্তমান ঢাকা ঢেমরা থানার গ্রীনসিটি-সানারপাড়ের মৃত নাদের বক্সের ছেলে মিজু মিয়া বা মিজানুর রহমান (৪২)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, সোমবার (২৮ জুলাই) সকালে তারই নেতৃত্বে এসআই খোকন কান্তি রুদ্র, এসআই মিল্টন দে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় টানা তিন ঘন্টা ব্যাপী টেকনাফ বাহারছড়া ইউপি ও হোয়াইক্যং ইউপি এলকায় পৃথক অভিযান চালায়। এসময় ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৩ হাজার টাকা ও একটি সিএনজিসহ তিন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় আটক আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের কক্সবাজার আদালতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন