টেকনাফে ফের নারী-শিশু পাচার, ২১ জন উদ্ধার

fec-image

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চালিয়ে সাগরপথে পাচারের উদ্দেশ্যে রাখা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে। আটককৃতরা সকলে উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে রাখা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে, গত বুধবার রাত ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনীর দল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা হতে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়।

এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের জন্য নৌ বাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

তিনি আরও বলেন,মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড এধরনের অভিযান অব্যাহত রাখবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন