ট্রাম্পকে হত্যাচেষ্টা, ২৪ শতাংশ আমেরিকানের ধারণা সাজানো নাটক

fec-image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনাকে ঘিরে মার্কিন জনমতে বিভক্তি দেখা দিয়েছে। অনলাইন সংবাদ যাচাইকারী প্রতিষ্ঠান নিউজগার্ড পরিচালিত এক জরিপে অংশ নেওয়া ২৪ শতাংশ আমেরিকান মনে করেন, ঘটনাটি ছিল ‘সাজানো নাটক’।

সোমবার (১১ মে) প্রকাশিত জরিপে দেখা যায়, ৪৫ শতাংশ অংশগ্রহণকারী বিশ্বাস করেন যে ট্রাম্পকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহের কোনো অবকাশ নেই। তবে ৩২ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।

গত ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত পরিচালিত জরিপে এক হাজার মার্কিন নাগরিক অংশ নেন। জরিপটি পরিচালনা করে গবেষণা প্রতিষ্ঠান ইউগভ।

জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকদের প্রতি তিনজনের একজন মনে করেন, ট্রাম্পের ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত নাটক হতে পারে। অন্যদিকে রিপাবলিকান সমর্থকদের প্রতি আটজনের মধ্যে একজন একই মত প্রকাশ করেছেন।

এছাড়া প্রবীণদের তুলনায় তরুণদের মধ্যে ঘটনাটিকে ‘সাজানো নাটক’ হিসেবে দেখার প্রবণতা বেশি বলেও জরিপে উঠে এসেছে।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ওয়াশিংটনের ওয়াশিংটন হিল্টন হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউজ করেসপন্ডেন্টদের বার্ষিক ডিনার পার্টিতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথম মেয়াদে তিনি কখনো এ অনুষ্ঠানে যোগ দেননি। এটিই ছিল তার প্রথম অংশগ্রহণ।

ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারী  কোলে টমাস অ্যালেনকে গ্রেফতার করা হয়। গত সপ্তাহে তার বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রসহ চারটি গুরুতর অভিযোগ আনা হয়েছে।

জরিপের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে নিউজগার্ডের সম্পাদক সোফিয়া রুবিনসন বলেন, ফলাফলটি অত্যন্ত বিস্ময়কর এবং এটি সরকার ও সংবাদমাধ্যমের প্রতি আমেরিকানদের গভীর সংশয়ের প্রতিফলন।

তিনি বলেন, রাজনৈতিক বিভাজনের উভয় প্রান্তের মানুষই ক্রমশ প্রশাসন ও গণমাধ্যমের প্রতি আস্থা হারাচ্ছেন। অথচ অনলাইনে ছড়িয়ে পড়া যাচাইহীন তথ্যের ওপর তারা সহজেই বিশ্বাস স্থাপন করছেন।

এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র ডেভিস ইঙ্গল এক বিবৃতিতে বলেন, কেউ যদি মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিজের ওপর হত্যাচেষ্টার নাটক সাজিয়েছেন, তবে তা ‘নির্বুদ্ধিতার শামিল’।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন