থানচির ২৭টি বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উৎসব

fec-image

বান্দরবানের থানচি উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ মধু পূর্ণিমা উৎসব ২৭টি বৌদ্ধ বিহারে পৃথকভাবে উদযাপিত হয়েছে। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে প্রতিবছরে ন্যায় এ বছরেও এ উৎসব অনুষ্ঠিত হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) এলাকার ঘুরে দেখা যায়, থানচি হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, মৈত্রি শিশু সদন বৌদ্ধ বিহার, বলিপাড়া পাড়া বৌদ্ধসহ প্রতিটি বৌদ্ধ বিহারেই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় এ আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই দিনটি গৌতম বুদ্ধের উদ্দেশ্যে ভক্তি নিবেদন ও মধু দানের মাধ্যমে উদযাপন করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজন ও পূজাঅর্য্য নিয়ে মহান সংঘদান, পিন্ডদান এবং বিভিন্ন দানীয় বস্তু নিয়ে বৌদ্ধ ভিক্ষুসংঘকে মধু ও অন্যান্য জুমের উদপাদিত নতুন ফলমূল দান করা হয়।

বৌদ্ধ বিহারে সমবেত হয়ে প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। এতে সকলের সমাবেত হয়ে ভিক্ষুসংঘ নিকট থেকে পঞ্চশীল গ্রহণ, অষ্টশীল গ্রহণ এবং হাজারো প্রদ্বীপ জালিয়ে দেশে শান্তির কামনার্থে প্রার্থনা করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন