থানচি উপজেলা প্রশাসনের সমন্বয় সভা

fec-image

বান্দরবান জেলার থানচি উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় ও আইন শৃংঙ্খলার সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই মঙ্গলবার সকাল ১১টা উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৮ বিজিবি বরিপাড়া ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মো. জাকির হোসেন ।

এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন, পশু সম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন, থানা উপপরিদর্শক হোসেন মাসুদসহ সরকারি বেসরকারি কর্মকর্তা, উপজেলা বিএনপি, জামায়াত, গণসংহতি আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, ছাত্র নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি, এনজিও কর্মকর্তা, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতস্ফুর্ত অংশগ্রহণ ও উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন