দীঘিনালায় প্রধান দু’দলের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল
উপজেলা প্রতিনিধি, দীঘিনালা :
নির্বাচনী তফসিল বাতিল, বিএনপির নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সভাপতি মো, মোসলেম উদ্দীন চেয়ারম্যান, মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলাস্থ কলেজ গেইট এলাকায় সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সহ যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহিম। এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি,র সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বাচা, উপজেলা বাস্তহারা দলের সভাপতি মো, জাফর ইকবাল জাফর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুকুমার দে, সাধারণ সম্পাদক মো, সাইদুল ইসলাম, বোয়ালখালী ইউনিয়ন যুব দলের সভাপতি রিয়াদুল ইসলাম, ছাত্রদলের সহ সভাপতি দুলাল হোসেন সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার নীল নকশার নির্বাচন অনুষ্ঠিত করতে বিরোধীদলীয় নেতাকর্মীদের নির্বিচারে গণহারে গ্রেফতার নির্যাতন চালাচ্ছে, যা একটি গণতান্ত্রিক দেশের জন্য কখনও সুখকর নয়। এর মাশুল বর্তমান সরকারকে ভবিষ্যতে অবশ্যই দিতে হবে। বক্তারা অবিলম্বে বিরোধীদলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে দেশের একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করার আহবান জানান।
বিএনপির বিক্ষোভ মিছিলটি শেষ হয় বিকাল সাড়ে ৫ টার দিকে এর এক ঘন্টার পর উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে করে উপজেলা বাবু পাড়াস্থ কলেজ গেইট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক লিটন মাহাজন, প্রচার সম্পাদক ইলিয়াছ প্রমুখ।
এই সময় বক্তরা অভিযোগ করে বলেন, বিকালে বিএনপি’র যে বিক্ষোভ মিছিলটি হয়েছে সেটিতে তারা উল্লেখ করে, যারা ৫ তারিখে ভোট দিতে যাবে তাদের ক্ষতি করা হবে, তাই তারা দেশের সাধারণ জনগন হয়ে দেশের ভোট দেওয়ার অধিকার রাখে, এই জন্য বিক্ষোভ মিছিলটি করে। এই সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম, সাধারণ সম্পাদক মিন্টু, সাইফুল, মাইনুল প্রমুখ।



















