দীঘিনালায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা


দীঘিনালায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রা উদ্ধোধন করেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
পরে বিভিন্ন রঙের ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযাত্রাটি উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ চত্বর এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু এবং মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী প্রমুখ।

















